• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
আদালতের রায়ে জমি দখলে গিয়ে হামলার শিকার হাওলাদার গ্রুপ: উত্তপ্ত ভোলা পরানগঞ্জ বাজার ভোলা-চট্টগ্রাম রুটে যুক্ত হলো বিলাসবহুল ‘এ আর এক্সপ্রেস’ ভোলার চর মানিকায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ভোলায় ২০ লাখ টাকা ছিনতাই ও মারধরের ‘নাটক’ সাজানোর অভিযোগ পারিবারিক বিরোধে ব্যবসায়ী কে পিটিয়ে দোকান বন্ধের হুমকি বিজেপি নেতার, ভিডিও ভাইরাল ভোলার বিচ্ছিন্ন বৈরাগী চরে ‘আনোয়ার বাহিনী’র তাণ্ডব, আতঙ্কে কৃষকেরা ভোলায় বিআরডিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লুকু চৌধুরী: উষ্ণ ফুলেল শুভেচ্ছা মনপুরায় চাঁদার দাবীতে মৎস্যঘাটে হামলার অভিযোগ প্রতিবন্ধীর সরকারি ঘর ভেঙে দোকান নির্মাণ: ভোলার মদনপুর চরে ‘সিরাজ কসাই’ আতঙ্কে অসহায় পরিবার ​মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ৩০ বার রক্তদান।। অনন্য দৃষ্টান্ত গড়লেন ভোলার মিজানুর রহমান 

শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী

ইয়ামিন হোসেন / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ভোলার দুটি আসনের সাবেক ৯ বারের এমপি ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২জুন) বিকাল সাড়ে ৩টায় তৃতীয় জানাজা শেষে  ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় তোফায়েল আহমেদ এর একমাত্র জামাতা ও  স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সোয়া ২টায় ভোলা সরকারী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।  হাজারো মানুষের অংশগ্রহণে জানাজার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়া মরদেহবাহী গাড়িতে করে তোফায়েল আহমেদ এর বাড়িতে মরদেহ নেওয়া হয়

সোমবার সন্ধ্যায় ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে হয় তার প্রথম জানাজা।  জানাজায় হাজারও মুসল্লি অংশ নেন সেখানে। 

ভোলা সরকারী স্কুল মাঠের জানাজায় অংশ নেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম,  আওয়ামীলীগ নেতা মোঃ ইউনুছ,  শাহ আলী নেওয়াজ পলাশ,  মোস্তাক আহমেদ শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসন, মুক্তিযোদ্ধা ও শ্রেণীপেশার মানুষ। 

জানাজার নামাজ শেষে মরদেহ বের করার সময় কিছু মুসল্লি ‘জয় বাংলা’ নয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ জিকিরের সাথে মরদেহবাহী গাড়ির সঙ্গে সঙ্গে বের হয়ে যান। তবে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

এর আগে সোমবার বিকাল সাড়ে ৩টায়  রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category