• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

অন্যরকম বর্ষপূর্তি: বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি

ভোলা প্রতিনিধি। / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জমকালো আয়োজন বা আনুষ্ঠানিকতার বৃত্ত থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন ও মানবিক আবহে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করলো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘গ্লোবাল টেলিভিশন’। ভোলার রাজাপুরের মেঘনা নদীর তীরে অবহেলিত ও সুবিধাবঞ্চিত ভাসমান বেদে সম্প্রদায়ের শিশুদের সাথে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছে প্রতিষ্ঠানটি।

​আজ ৩০ জুন (মঙ্গলবার) ভোলার রাজাপুর ইউনিয়নের একটি ভাসমান বেদে পল্লীতে শিশুদের নিয়ে কেক কেটে গ্লোবাল টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন চ্যানেলটির ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হোসেন।

​সবসময় সমাজের মূল স্রোতের বাইরে থাকা বেদে পল্লীর শিশুরা আকস্মিক এমন আয়োজনে মেতে ওঠে বাঁধভাঙা উল্লাসে। রঙিন কেক কাটা আর মিষ্টি মুখের এই আয়োজনে শিশুদের হাসিমুখ পুরো মেঘনার পাড়ে এক অন্যরকম মানবিক আবহ তৈরি করে।

​অনুষ্ঠানে গ্লোবাল টিভির ভোলা প্রতিনিধি ইয়ামিন হোসেনের সাথে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন চ্যানেল নাইন-এর ভোলা প্রতিনিধি অনিক আহমেদ, সংবাদকর্মী সফিক খান, বনি আমিন,কামাল হোসেন এবং বিশিষ্ট সমাজকর্মী আমির হোসেন।

​এ সময় বক্তারা বলেন, “সাধারণত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানগুলো চার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ থাকে। কিন্তু গ্লোবাল টিভি এবার সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত বেদে শিশুদের সাথে নিয়ে আনন্দ ভাগ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। এই শিশুদের মুখে একটুখানি হাসি ফোটানোই ছিল আমাদের মূল লক্ষ্য।”

​মূলধারার সমাজ থেকে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের অভিভাবকরাও গ্লোবাল টিভির এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, তাদের শিশুদের নিয়ে কেউ এভাবে কখনো ভাবেনি বা আনন্দ উৎসব করেনি। গ্লোবাল টিভির এই মানবিক উদ্যোগ তাদের হৃদয়ে দীর্ঘকাল দাগ কেটে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category