• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি। / ৫৬৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ভোলার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস-এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ জুলাই) বিকাল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি ​নজরুল হক অনু, দৈনিক আজকের ভোলার সম্পাদক ​মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ​নাসির লিটন, সদর উপজেলা এলজিইডি কমকর্তা ​ফজলুল হক, সদর উপজেলা কৃষি কমকর্তা ​কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা  জিয়াউর রহমান। 

​এছাড়াও সভায় ভোলা জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ভোলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকরাও ভোলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

​সভায় বক্তারা নবাগত ইউএনও-কে ভোলা সদর উপজেলায় স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category