• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ঢাকায় দূর্ঘটনায় ভোলার সাকিবসহ দুই সাংবাদিক নিহত

Reporter Name / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম রাজু নামে দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিব ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোডের মৃত নুর ইসলামের ছেলে। দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রবিউল গোপালঞ্জ সদরের নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে। সাকিব উত্তরখানের মাজার এবং রাজু উত্তরার আব্দুল্লাহপুরে থাকতেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে পাঠানো রিকশাচালক মো. সাগর ওরফে সুখেল এশিয়া পোস্টকে বলেন, ‘একটি লাল রঙের বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। রাস্তার ডান পাশে জায়গা থাকার পরও বাসটি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। মনে হয়, বাসটি ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচল করে।’

সাগর বলেন, ‘তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক মারা গেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘাতক চালক ও গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি খালিদ মনসুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category