• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলায় মায়ের ইচ্ছে পূরণে ব্যতিক্রমী উদ্যোগ: ২০০ অসহায় নারীকে খাওয়ালেন সৌদি প্রবাসী

ভোলা প্রতিনিধি। / ১৩৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

​মায়ের একটি ছোট্ট ইচ্ছা পূরণ করতে গিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর। বিয়ের অনুষ্ঠানের মত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গ্রামের প্রায় দুই শতাধিক দুস্থ, অসহায় নারী ও শিশুকে তৃপ্তিভরে খাওয়ালেন তিনি।

​শুক্রবার (১৭ জুলাই) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রবাসী আবুল কাশেম মাতাব্বরের নিজ বাড়িতে এই অভিনব ভোজসভার আয়োজন করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সাধারণ কোনো মেজবান বা কাঙ্গালি ভোজের মতো নয়, বরং আর দশটা ধুমধাম পূর্ণ বিয়ের অনুষ্ঠানের মতোই আয়োজনটি সাজানো হয়েছিল। আমন্ত্রিত অতিথিদের মেন্যুতে ছিল মাংস, মাছ, ডাল, সবজি ও কোমল পানি।

​দাওয়াত খেতে আসা এলাকার প্রবীণ বৃদ্ধা ছকিনা বিবি আবেগাপ্লুত হয়ে বলেন, “কুরবানির ঈদে একটু-আধটু গোশত খাই। আর আজ কাশেম মাতাব্বর তার বাড়ীতে দাওয়াত দিয়ে গোশত, মাছ, ডাল ইচ্ছেমত খাওয়াইলো। বুকটা ভইরা গেছে। আল্লাহ বাবারে (কাশেম মাতাব্বর) বিদেশে অনেক ভাল রাখুক, সুস্থ রাখুক।”

​এই ব্যতিক্রমী আয়োজনের পেছনের গল্প জানতে চাইলে প্রবাসী আবুল কাশেম মাতাব্বরের মা আমেনা বেগম বলেন, “কয়েকদিন আগে আমার হঠাৎ মনে হলো গ্রামের গরীব, অসহায় ও দুস্থ মহিলাদের নিয়ে একসাথে বসে একবেলা পেট পুরে ভাত খাই। আমার এই ইচ্ছার কথা সৌদি আরবে থাকা ছেলেকে জানানোর পর সে এক মুহূর্তও দেরি করেনি। ও সরাসরি বলল— ‘মা, তুমি যেমনটা চাও, ঠিক তেমন করেই বড় আয়োজন করো।’ ছেলের সেই সাড়াতেই আজকের এই আনন্দের আয়োজন।”

​সাধারণত প্রবাসীরা দেশে ফিরে নানা ধরনের সামাজিক কাজ করলেও, দূর পরবাসে থেকেও মায়ের মুখের একটি কথাকে সম্মান জানিয়ে এত বড় ও উৎসবমুখর আয়োজন করার ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা প্রবাসীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন এবং একে সমাজের বিত্তবানদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category