• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

ভোলার চর মানিকায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলা প্রতিনিধি। / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলার নদীবেষ্টিত দুর্গম চর মানিকায় ২০০ জনেরও বেশি অসহায় মানুুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) কোস্ট গার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় আউটপোস্ট চর মানিকায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

​কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিত নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে কোস্ট গার্ডের মেডিকেল টিম চর মানিকা এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে।

​চার ঘণ্টাব্যাপী পরিচালিত এ মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় ২৬৫ জন অসুস্থ ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও তাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category