• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

শিক্ষার্থীদের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে আলোচনায় ভোলার স্কুলশিক্ষক

ভোলা প্রতিনিধি। / ৩৯২ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ভোলার রাজাপুরের ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিধির চন্দ্রের শিক্ষার্থীদের সাথে ধারণ করা একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সিনেমাটিক স্টাইলে তৈরি এই ভিডিওটি প্রকাশের পর থেকে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

​ভিডিওটিতে দেখা যায়, শিক্ষক নিধির চন্দ্র দক্ষিণ ভারতীয় (তামিল) সিনেমার জনপ্রিয় কোনো নায়কের ঢঙে হেঁটে আসছেন এবং তাকে ঘিরে শিক্ষার্থীরা নাটকীয় ভঙ্গিতে নানা দৃশ্য ফুটিয়ে তুলছে। জানা গেছে, গত বছর বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের অনুরোধেই ভিডিওটি ধারণ করা হয়েছিল।

​সম্প্রতি ‘আখি’ নামের একটি টিকটক আইডি থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পরপরই তা নেটিজেনদের নজরে আসে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই কমেন্ট বক্স ও শেয়ারের মাধ্যমে ভিডিওটি নিয়ে শুরু হয় জোর আলোচনা ও সমালোচনা।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে একাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে শিক্ষকের পক্ষে মন্তব্য করেছেন। তাদের মতে, এটি কেবলই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার একটি আনন্দঘন মুহূর্ত এবং তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। অন্যদিকে সমালোচকরা বলছেন, এ ধরনের কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও ভাবমূর্তির সাথে মানানসই নয়। পড়ালেখায় মনোযোগ না দিয়ে এমন শুটিংয়ে অংশ নেওয়া অনুচিত বলে মনে করছেন তারা।

​ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগী মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তোলপাড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category