• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলার রাজাপুরে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা

ইয়ামিন হোসেন / ১২৫ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬


ভোলার রাজাপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মাননা জানাতে ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজাপুরের ওবায়দুল হক বাবুল মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদ্য বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করা হলে দেশ ও সমাজ উপকৃত হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। রাজাপুর ইউনিয়নের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ-বিদেশে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
সংবর্ধিত শিক্ষার্থীরা এমন সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, এই ধরনের আয়োজন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। তারা ভবিষ্যতে ভালো ফল করে দেশ ও এলাকার মুখ উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং সমিতির পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category