• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

প্রবাসে সড়ক দূর্ঘটনায় বরিশালের যুবকের মৃত্যু

জনতার দর্পণ ডেস্ক : / ১২৩ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় বরিশালের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো. মিজানুর রহমান (৩০) বরিশাল জেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা মিজানুর রহমান আলমগীর শরীফের বড় ছেলে। জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে তিনি সৌদি আরব যান। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে তিনি প্রবাসজীবন শুরু করেছিলেন।

পরিবারের বরাতে জানা গেছে, শনিবার সৌদি আরবের ইয়াম্বো শহরে সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা সালাম শরীফ। 

চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, ‘মিজানুর রহমান ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্ববান একজন যুবক। পরিবারের কথা ভেবেই তিনি বিদেশে গিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

নিহত মিজানুর রহমান স্ত্রী, সাড়ে তিন বছরের এক কন্যা, দুই ভাই ও তিন বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। স্বামীর মৃত্যুতে স্ত্রী ও অবুঝ শিশুকন্যা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। 

পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দ সহযোগিতা কামনা করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category