• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
কলেজের ভুলে পরীক্ষা দিতে পারলেন না এক শিক্ষার্থী বরিশালে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ স্কুলছাত্রের আত্মসমর্পণ অন্যরকম বর্ষপূর্তি: বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি ​পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ী শাখায় সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ বিয়ে করলেন দীপ্তি চৌধুরী ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। স্বামী পলাতক ভোলার ইলিশাঘাটে যাত্রীকে মারধরের ঘটনায় লঞ্চ সুপারভাইজার গ্রেপ্তার  শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক

ড. শফিকুর রহমানের নেতৃত্বে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করা হবে ভোলায় সাবেক এমপি মুজিবুর

স্টাফ রিপোর্টার / ১৫৫ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

আগামী ১২ই ফেব্রুয়ারী “হ্যাঁ” এর পক্ষে রায় দিলে ইচ্ছেমত ়আর কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 

৪ই ফেব্রুয়ারী বিকালে ভোলা সরকারী স্কুল মাঠে ভোলা সদর আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যতে এ কথা বলেন তিনি। 

কেন্দ্রীয় নায়েবে আমীর মুজিবুর রহমান বলেন, হ্যাঁ এর পক্ষে রায় দিলে সরকার নিজের মনের মত করে দেশ চালাতে পারবে না, দেশের যে কোন সিদ্ধান্ত জনগণের স্বার্থে হতে হবে আর “না “এর  পক্ষে রায় দিলে আবারো সেই আধিপত্যের চাপে থাকতে হবে তাই আগামী ১২ই ফেব্রুয়ারিতে “হ্যাঁ” ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ড. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে পারলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। 

সাবেক এমপি মুজিবুর রহমান বলেন,  দাঁড়িপাল্লা সরকার গঠন করলে এ দেশে আর চাঁদার জন্য পাথর চাপা দিয়ে কাউকে মারা হবে না, সন্ত্রাসী ও ভূমিদস্যুতা করা যাবে না।  একটি সুন্দর ও ইনসাফের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কে ড. শফিকুর রহমান এর নেতৃত্বে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। 

সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি মোঃ নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান,  ভোলা সদর আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি ফজলুল করিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজপ্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category