• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

তারেক রহমানের কথা রাখলেন ভোলার আলমগীর হাজী

জনতার দর্পণ ডেস্ক : / ১৩১ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার (১২ জানুয়ারী) বিকালে জেলা রির্টানিং কার্যালয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। জেলা রির্টানিং অফিস কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারকে ঘিরে ভোলার রাজনীতিতে শুরু হয়েছে নয়া মেরুকরন। রাজনীতির মাঠে বিএনপি-বিজেপি মুখেমুখী অবস্থানে থাকা ২টি দল এক হয়ে আরও শক্তিশালী হবে বলে মনে করছেনন অনেকেই। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে জোটের প্রার্থী অনেকটাই এগিয়ে থাকবেন। তবে কেউ কেউ আবার বলছেন, বিএনপি প্রার্থী সরে যাওয়াতে ভোটের মাঠে দেখা যাবে না বিএনপির অনেক নেতা-কর্মীকেই।

ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে লড়বেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এর আগেও এ আসন থেকে জোটের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। ভোলা সদর আসনে ৯ প্রার্থী মনোনয়ন জমা দিলেও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। বর্তমনে এ প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন।

যাদের মধ্যে জোটের প্রার্থী বিজেপি’র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মাওলানা আফরাফ আলী। উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৫শ’ ৬৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category