• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
আদালতের রায়ে জমি দখলে গিয়ে হামলার শিকার হাওলাদার গ্রুপ: উত্তপ্ত ভোলা পরানগঞ্জ বাজার ভোলা-চট্টগ্রাম রুটে যুক্ত হলো বিলাসবহুল ‘এ আর এক্সপ্রেস’ ভোলার চর মানিকায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ভোলায় ২০ লাখ টাকা ছিনতাই ও মারধরের ‘নাটক’ সাজানোর অভিযোগ পারিবারিক বিরোধে ব্যবসায়ী কে পিটিয়ে দোকান বন্ধের হুমকি বিজেপি নেতার, ভিডিও ভাইরাল ভোলার বিচ্ছিন্ন বৈরাগী চরে ‘আনোয়ার বাহিনী’র তাণ্ডব, আতঙ্কে কৃষকেরা ভোলায় বিআরডিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লুকু চৌধুরী: উষ্ণ ফুলেল শুভেচ্ছা মনপুরায় চাঁদার দাবীতে মৎস্যঘাটে হামলার অভিযোগ প্রতিবন্ধীর সরকারি ঘর ভেঙে দোকান নির্মাণ: ভোলার মদনপুর চরে ‘সিরাজ কসাই’ আতঙ্কে অসহায় পরিবার ​মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ৩০ বার রক্তদান।। অনন্য দৃষ্টান্ত গড়লেন ভোলার মিজানুর রহমান 

পারিবারিক বিরোধে ব্যবসায়ী কে পিটিয়ে দোকান বন্ধের হুমকি বিজেপি নেতার, ভিডিও ভাইরাল

ভোলা প্রতিনিধি। / ৫২৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

​ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)—এর স্থানীয় এক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে মারধর ও দোকান বন্ধের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত নেতার নাম আবু কালাম মাতাব্বর, যিনি চরসামাইয়া ইউনিয়ন বিজেপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

​ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সোহাগ চরসামাইয়া শান্তিরহাট বাজারের ‘কাজী কম্পিউটার্স’-এর স্বত্বাধিকারী। ঘটনা বর্ণনা করতে গিয়ে সোহাগ জানান, দীর্ঘদিন ধরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে সম্প্রতি তাঁর শ্যালক খাইরুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

​অভিযোগ রয়েছে, শ্যালক খাইরুল ইসলাম বিষয়টি স্থানীয় বিজেপি নেতা কালাম মাতাব্বরকে জানান। এরপর কালাম মাতাব্বর কোনো সত্যতা যাচাই না করেই হঠাৎ দোকানে এসে সোহাগকে চড়-থাপ্পড়সহ এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা বাবুল মাতাব্বর নামে আরেকজন দোকানে হামলা চালিয়ে মালামাল ভাঙচুর করেন এবং দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

​অশ্রুসিক্ত কণ্ঠে ব্যবসায়ী সোহাগ বলেন, আমি শান্তিরহাট বাজারে শান্তিতে ব্যবসা করে খাই। কালাম মাতাব্বর ও তাঁর লোকজন অত্যন্ত প্রভাবশালী। তাঁদের বিরুদ্ধে মুখ খুললে পরবর্তীতে আমার আরও বড় ধরনের ক্ষতি হতে পারে—এই ভয়ে আমি আইনগত পদক্ষেপে যেতে সাহস পাচ্ছি না।

​ চরসামাইয়া শান্তিরহাট বাজার কমিটির সভাপতি ইসমাইল মাতাব্বর বলেন,​ আমি শুনেছি, সিসিটিভি ফুটেজ ও দেখেছি, এটা ঠিক হয়নি। 

​ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত বিজেপি নেতা আবু কালাম মাতাব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

​অন্যদিকে, দলীয় নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে ভোলা সদর উপজেলা বিজেপির সভাপতি আবদুল জলিল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকেও ফোনে পাওয়া যায়নি।

​এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ভুক্তভোগী ব্যবসায়ী বা তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category