• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভোলায় অনিবন্ধিত অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ‘ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন’।

​সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা জংশনে অবস্থিত সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সুমন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়ামিন হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং নৌ-পুলিশের (ওসি) আশিকুর রহমান, এসআই সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস বলেন, “সরকারি নিষেধাজ্ঞা ও নানা সময়ে অনিবন্ধিত জেলেরা বেশ কষ্টে দিনাতিপাত করেন। সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, তবে অসহায় মানুষগুলোর দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে। ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের এই সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

​অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, নদীতে মাছ ধরা বন্ধকালীন ও নানা সংকটে অনিবন্ধিত জেলেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। সেই মানবিক দিক বিবেচনা করেই সংগঠনের পক্ষ থেকে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

​আলোচনা সভা শেষে উপস্থিত অনিবন্ধিত জেলেদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category