• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক

ভোলা প্রতিনিধি। / ১২৩৩ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ভোলার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার (৫৫) ও তার তিন সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

​আজ রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম ধনিয়া ইউনিয়নের বালিকান্দি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। রাতে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

​কোস্ট গার্ড জানায়, দুপুরে বালিকান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে এবং তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করে। তথ্যের ভিত্তিতে দুপুর ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জলদস্যু ও ডাকাত দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category