ভোলায় গাছকাটা কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে আলাউদ্দিন মোরাদার গংদের বিরুদ্ধে।
আহত মানিক মোরাদার, শিপন ফরাজী ও কামরুন নাহার কে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
১২ এপ্রিল বিকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত মানিক মোরাদার বলেন, আমার ঘরের সামনে একটি গাছ কাটাতে শ্রমিক নিয়েছি, হঠাৎ কিছু বোঝার আগেই আমার ছোট ভাই আলাউদ্দিন, আবু কালামসহ ৫/৬ জনে এসে এলোপাতাড়ি মারধর করতে থাকেন।
এতে আমাদের তিনজনের মাথায় ও শরীরে গুরুতর জখম হয়।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।