• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের রৌদ্রের হাট বাজার এলাকায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনে বাধা দেওয়ায় তানভীর নামের এক জমির মালিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন—মামুন, হাসান ও হোসেন। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তানভীরের সাথে হাসান নামের এক ব্যক্তির একটি জমি বিক্রির বায়না চুক্তি হয়। অভিযোগ রয়েছে, চুক্তিমতো জমি বুঝে না নিয়েই অভিযুক্তরা ওই জমিতে জোরপূর্বক ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন শুরু করেন।

​ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী তানভীর ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য একটি তারিখ নির্ধারণ করে দেয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পরেই রৌদ্রের হাট বাজারে তানভীরের ওপর চড়াও হন মামুন, হাসান ও হোসেন। এ সময় তানভীরকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

​এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

​ঘটনার বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক বশির আলম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category