• রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

ভোলায় তেল সংকটে বন্ধ স্পিডবোট, সড়কে কমেছে গণপরিবহন 

ভোলা প্রতিনিধি। / ৬২ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের তীব্র সংকটে ভোলার পেট্রোল পাম্পগুলোতে চাহিদামত তেল মিলছে না, যার ফলে স্পিডবোট, পারাপার খেয়া ও বিভিন্ন গণপরিবহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

তেলের পাম্পে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে তেল ছাড়া হতাশা হয়ে ফিরছে অনেক চালকরা। অনেকে রাগে-ক্ষোভে মোটরসাইকেল বা ট্রাক নিরাপদে রেখে বাড়ীতে ফিরছে। 

জ্বালানি (অকটেন)  এর সংকটে বন্ধ রয়েছে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল নৌ-পথের স্পিডবোট।  

তেল সংকটে দুই নৌ-রোটের দেড় শতাধিক স্পিডবোট বন্ধ রয়েছে। 

এতে যেমন বিপাকে পড়েছে যাত্রীরা তেমনি বেকার হয়ে পড়েছে চালকরা। 

ভেদুরিয়া স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাসেল জানান, তেল সংকটে আমাদের সকল বোঢ বন্ধ রয়েছে।  এতে বেকার হয়ে পড়েছে আমাদের চালক-হেলপাররা৷ 

ইলিশাঘাটে আটকা ট্রাক চালক মোঃ ইকবাল হোসেন জানান,  আমরা চরফ্যাশন থেকে তরমুজ নিয়ে ঢাকা যাচ্ছি, যে তেল নিয়ে রওনা দিয়েছি সে তেল শেষ, আমরা প্রতিবার যে ভাবে পথে বিভিন্ন পাম্প থেকে তেল নেয় এখন সে পাম্প বন্ধ। অন্যদিকে ফেরির অপেক্ষায় আজ তিনদিন।  এখন তেল ও নাই, কিছু খুচরা দোকানে বিক্রি করে সেটাও দ্বিগুণ দামে।  আমরা তো তেলের রেট অনুযায়ী ভাড়া করেছি, এখন অবস্থা কি হবে, চরম ভোগান্তিতে আছি ।

ইলিশাঘাটের ইলিশা ট্রান্সপোর্টের সত্ত্বাধিকারী লোকমান ফরাজী জানান, তেলের সংকটে আমাদের ব্যবসা প্রায় বন্ধ। কোন ট্রাক ভোলায় আসে না, আসলেও তেল সংকটে যায় না।  এতে আমাদের ব্যবসা বন্ধের পথে।  

ভোলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসীর আলম রবিন চৌধুরী বলেন, আমাদের বাস চলাচল এখনো স্বাভাবিক, তবে এখন যে অবস্থা এটা অব্যাহত থাকলে বাস চলাচল করা কষ্ট হয়ে যাবে। 

ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার পিপিএম বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং মজুদ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিদের সাথে আমাদের মতবিনিময় সভা হয়েছে। 

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রয় বন্ধে আমরা কাজ করছি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category