• রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত 

ভোলা প্রতিনিধি। / ৪৯ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

“লেনদেন হচ্ছে ক্যাশলেস” এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ স্লোগানে উত্তর ভোলার উপ-শহর পরানগঞ্জ বাজারে ক্যাশলেস ক্যাম্পেইন করেছে পূবালী ব্যাংক। 

(২২ এপ্রিল) সকালে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।  

ক্যাম্পেইন সভায় ভোলা শাখার মহা-ব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মোঃ আবু সুফিয়ান বলেন.  ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা, দক্ষতা এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে।

এছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে।

তিনি আরো বলেন, “ডিজিটাল লেনদেনের বিস্তারে দেশের অর্থনীতি হবে আরও স্বচ্ছ, গতিশীল ও নিরাপদ।

পূবালী ব্যাংক গ্রাহকদের সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানান তিনি ।

ক্যাম্পেইন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খোকা মিয়া, অ্যাডভোকেট শাহাদাত শাহীন, কাচিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল হাই মিয়াজী, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, মুজাফফর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাহারপ্রমুখ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category