• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি। / ৩৮৩ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নাছিমা বেগম ( ৪০) নামের এক প্রবাসীর স্ত্রী’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ৮ বছরের ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম ওই বাড়ির দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। তাদের আবির নামের ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নাছিমা বেগম ও তার ছেলে আবির ওই ঘরে থাকতেন।

জানা গেছে, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যান নাছিমা বেগম। পরে রাতের আধাঁরে দুর্বৃত্তরা ঘরের প্রবেশ করে নাছিমা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং ছেলে আবিরকে কুপিয়ে জখম করে। 

ছেলে আবির ভোরে ঘরের বাহিরে এসে প্রতিবেশীদের ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেয় এবং তাকে জরুরী হাসপাতালে পাঠায়।

আবির জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এসময় তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর সে বাহিরে এসে ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন। ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category