• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলার তজুমদ্দিনে নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তা: গ্রেপ্তার ৪

তজুমউদ্দিন প্রতিনিধি : / ৩০৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

​ভোলার তজুমদ্দিনে চাঁদা না দেওয়ায় এক নারী ও এক পুরুষকে মিথ্যা অপবাদ দিয়ে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্তার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।

​গত ৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে শাহে আলম ব্যক্তিগত কাজে ওই এলাকার ইউপি সদস্যের বাড়িতে যান। একই সময়ে তাসলিমা বেগম (৫০) নামে এক নারীও সেখানে যান। অভিযোগ, এ সময় সজিবের নেতৃত্বে শরীফ জমাদার, ভেট্টো, সুমন ভূলাই, মহিউদ্দিন মাঝি, সবুজ ভূলাই, রুবেল, সিদ্দিক ও জুয়েলসহ ৮-১০ জন অসামাজিক কার্যকলাপের মিথ্যা অপবাদ দিয়ে তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তাদের এলাপাতাড়ি মারধর করা হয়। জোরপূর্বক গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে তাদের হেনস্তা করা হয়। পরে তা ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। 

​এ ঘটনায় ভুক্তভোগী শাহে আলম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সজিব (২৮), রাকিব ভূট্টো, রায়হান (১৯) ও রাসেলকে (২১) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

​স্থানীয়দের অভিযোগ, সজিব মেঘনার কুখ্যাত জলদস্যু ‘দুলাল বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। এর আগেও তিনি বহু মানুষকে চাঁদার দাবিতে মারধর করেছেন। ২০২৫ সালে আবাসনের এক নারীকে কু-প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যানের শিকার হয়ে তাকেও মধ্যযুগীয় কায়দায় মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

​তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category