• রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

ভোলাসহ সারাদেশে হাতপাখার চূড়ান্ত প্রার্থী ঘোষণা

জনতার দর্পণ ডেস্ক : / ১০১ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্ত অবস্থান স্পষ্ট করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক সমীকরণ ও যাচাই-বাছাই শেষে দলটি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি সম্পন্ন করল দলটি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের প্যাডে প্রার্থীদের নাম ও আসনভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন দলের মুখপাত্র গাজী আতাউর রহমান। সে সময় বৈধ প্রার্থীর সংখ্যা বিবেচনায় ২৬৮টি আসনে নির্বাচন করার ইঙ্গিত দেওয়া হলেও নির্বাচন কমিশনের বাছাইপর্ব ও রাজনৈতিক সৌজন্যের কারণে কয়েকটি আসনে প্রার্থী প্রত্যাহার করে শেষ পর্যন্ত ২৫৯ আসনের তালিকা চূড়ান্ত করা হয়।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী কৌশল, সাংগঠনিক শক্তি এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় রেখেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে আলেম-ওলামা, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও পেশাজীবীদের সমন্বয় লক্ষ্য করা গেছে।
কে কোন আসনে প্রার্থী?
পঞ্চগড়-২ মো. কামরুল হাসান প্রধান, ঠাকুরগাঁও-১ মো. খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও-২ মো. রেজাউল করীম, ঠাকুরগাঁও-৩ মো. আল আমিন, দিনাজপুর-১ অ্যাডভোকেট মো. চাঁন মিঞা, দিনাজপুর-২ হা. মাও. মুহা. রেদওয়ানুল করীম রাবিদ, দিনাজপুর-৩ অধ্যক্ষ মুফতি মুহা. খাইরুজ্জামান, দিনাজপুর-৪ মাওলানা আনোয়ার হোসেন নদভী, দিনাজপুর-৬ ডা. নূরে আলম সিদ্দিকী, নীলফামারী-১ মুহামাদ আব্দুল জলিল, নীলফামারী-২ অ্যাডভোকেট হা. মাও. হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ মো. আমজাদ হোসেন সরকার, নীলফামারী-৪ মো. শহিদুল ইসলাম, লালমনিরহাট-১ মুফতি মুহা. ফজলুল করীম শাহারিয়া, লালমনিরহাট-২ মুফতি মো. মাহফুজুর রহমান, লালমনিরহাট-৩ আমিনুল ইসলাম, রংপুর-১ এ টি এম গোলাম মোস্তফা। রংপুর-২ মাওলানা মো. আশরাফ আলী, রংপুর-৩ মো. আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ মুহাম্মদ জাহিদ হোসেন, রংপুর-৫ অধ্যক্ষ মো. গোলজার হোসেন, রংপুর-৬ মাওলানা সুলতান মাহমুদ, কুড়িগ্রাম-১ মুহাম্মদ হারিসুল বারী, কুড়িগ্রাম-২ মুহামম্মদ নুর বখত, কুড়িগ্রাম-৩ ডা. আক্কাছ আলী সরকার, কুড়িগ্রাম-৪ অধ্যাপক হাফিজুর রহমান, গাইবান্ধা-১ মুহাম্মদ রমজান আলী, গাইবান্ধা-২ প্রভাষক মুহা. আব্দুল মাজেদ, গাইবান্ধা-৩ এ টি এম আওলাদ হোসেন, গাইবান্ধা-৪ সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, গাইবান্ধা-৫ অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, বগুড়া-১ এ বি এ মোস্তফা কামাল পাশা, বগুড়া-২ অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন, বগুড়া-৩ মুহা. শাহজাহান আলী তালুকদার, বগুড়া-৪ মাওলানা মুহা. ইদ্রিস আলী, বগুড়া-৫ মীর মুহা. মাহমুদুর রহমান (চুন্নু), বগুড়া-৬ আ ন ম মামুনুর রশিদ, বগুড়া-৭ প্রভাষক মুহা. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-১ মো. মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২ ডা. মো. ইব্রাহীম খলীল, চাঁপাইনবাবগঞ্জ-৩ ডা. মো. মনিরুল ইসলাম, নওগাঁ-১ মাওলানা আব্দুল হক শাহ, নওগাঁ-৩ মুফতি নাসির বিন আছগর, নওগাঁ-৪ মাওলানা সোহরাব হোসেন, নওগাঁ-৫ মাওলানা আব্দুর রহমান। নওগাঁ-৬ মাওলানা রফিকুল ইসলাম, রাজশাহী-২ মো. ফজলুল করীম, রাজশাহী-৩ মো. ফজলুর রহমান, রাজশাহী-৪ মো. তাজুল ইসলাম খান, রাজশাহী-৫ হা. মাওলানা মুহা. রুহুল আমীন, রাজশাহী-৬ মো. সুরুজ মোল্লা, নাটোর-১ প্রভাষক ড. মো. আব্দুল্লাহিল বাকী, নাটোর-২ মাওলানা মোহাম্মদ আলী, নাটোর-৩ মাওলানা খলিলুর রহমান, নাটোর-৪ মাওলানা এমদাদুল্লাহ, সিরাজগঞ্জ-২ মুফতি মুহিব্বুল্লাহ, সিরাজগঞ্জ-৪ মুফতি আব্দুর রহমান, সিরাজগঞ্জ-৫ শেখ মুহাম্মাদ নুরুন নাবী, সিরাজগঞ্জ-৬ মিসবাহ উদ্দিন, পাবনা-১ মাওলানা আব্দুল গণি, পাবনা-২ মাওলানা আফজাল কাসেমী, পাবনা-৩ মো. আব্দুল খালেক, পাবনা-৪ মাওলানা আনোয়ার হোসাইন, পাবনা-৫ মুফতি নাজমুল, কুষ্টিয়া-১ মুফতি আমিনুল ইসলাম, কুষ্টিয়া-২ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, কুষ্টিয়া-৩ মুহা. আব্দুল্লাহ আকন, কুষ্টিয়া-৪ আনোয়ার খাঁন, চুয়াডাঙ্গা-১ মাওলানা জহুরুল ইসলাম আজিজী। চুয়াডাঙ্গা-২ মো. হাসানুজ্জামান সজিব, ঝিনাইদহ-২ এইচ এম মোমতাজুল করীম, ঝিনাইদহ-৩ মাওলানা সরোয়ার হোসেন, ঝিনাইদহ-৪ মুফতি আহমদ আব্দুল জলিল, যশোর-১ মাওলানা মো. বক্তিয়ার রহমান, যশোর-২ মাস্টার ইদ্রিস আলী, যশোর-৩ মাওলানা শোয়াইব হোসেন, যশোর-৪ অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, যশোর-৫ মাল্টার জয়নাল আবেদিন, যশোর-৬ গাজী শহিদুল ইসলাম, মাগুরা-১ মাওলানা নাজিরুল ইসলাম, মাগুরা-২ মুফতি মোস্তফা কামাল, নড়াইল-১ মাওলানা আব্দুল আজিজ। নড়াইল-২ মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম, বাগেরহাট-২ অ্যাড. শেখ আতিয়ার রহমান, বাগেরহাট-৩ অধ্যক্ষ জিল্লুর রহমান, বাগেরহাট-৪ মাওলানা ওমর ফারুক নূরী, খুলনা-১ মাওলানা আবু সাঈদ, খুলনা-২ মুফতি আমানুল্লাহ, খুলনা-৩ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা-৪ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ শেখ, খুলনা-৬ হাফেজ মুহাম্মদ আছাদুল্লাহ আল-গালিব, সাতক্ষীরা-১ মাওলানা রেজাউল করীম, সাতক্ষীরা-২ মুফতি রবীউল ইসলাম, সাতক্ষীরা-৩ কাজী মো. ওয়েজ কুরনী, সাতক্ষীরা-৪ মোস্তফা আল মামুন মনির, বরগুনা-১ মাওলানা মাহমুদুল হাসান উলীউল্লাহ, বরগুনা-২ মুফতি মিজানুর রহমান, পটুয়াখালী-১ মো. ফিরোজ আলম, পটুয়াখালী-২ মুফতি আব্দুল মালেক আনোয়ারী, পটুয়াখালী-৩ মু. আবু বক্কর ছিদ্দিকী, পটুয়াখালী-৪ ডা. অধ্যাপক মোস্তফিজুর রহমান, ভোলা-১ মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ভোলা-৩ মাওলানা মোসলেহ উদ্দিন। ভোলা-৪ আবুল মোকাররম মো. কামাল উদ্দিন, বরিশাল-১ মো. রাসেল সরদার (মেহেদী), বরিশাল-২ মাওলানা মুহা. নেছার উদ্দিন, বরিশাল-৩ মাওলানা মুহা. সিরাজুল ইসলাম, বরিশাল-৪ সৈয়দ এসহাক মো. আবুল খায়ের, বরিশাল-৫ সৈয়দ মুহামম্মদ ফয়জুল করীম, বরিশাল-৬ সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ঝালকাঠি-১ মাওলানা ইব্রাহিম আল হাদী, ঝালকাঠি-২ ডা. সিরাজুল ইসলাম সিরাজী, পিরোজপুর-২ মাওলানা আবুল কালাম আজাদ, পিরোজপুর-৩ ডা. মো. রুস্তম আলী ফরাজী, টাঙ্গাইল-১ ডা. হারুন অর রশীদ, টাঙ্গাইল-২ মো. মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ মাওলানা রেজাউল করীম, টাঙ্গাইল-৪ আলী আমজাদ হোসেন, টাঙ্গাইল-৫ খন্দকার জাকির হোসাইন সবুজ, টাঙ্গাইল-৬ মুহা. আখিনুর মিয়া, টাঙ্গাইল-৭ এ. টি. এম রেজাউল করীম আল রাজী, জামালপুর-১ আব্দুর রউফ তালুকদার, জামালপুর-২ মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, জামালপুর-৩ ইঞ্জিনিয়ার মোহামাদ দৌলতুজ্জামান আনছারী, জামালপুর-৪ হা. মাও. মো. আলী আকবর সিদ্দিকী, জামালপুর-৫ ডা. সৈয়দ ইউনুছ আহমাদ, শেরপুর-২ মাও. আ. আল কায়েস, শেরপুর-৩ মাওলানা আবু তালেব মো. সাইফুদ্দিন, ময়মনসিংহ-১ হা. মাও. অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ময়মনসিংহ-২ মুফতি গোলাম মাওলা ভূইয়া, ময়মনসিংহ-৩ মো. শরিফুল ইসলাম। ময়মনসিংহ-৪ ডা. নাছির উদ্দিন, ময়মনসিংহ-৫ মুফতি সিরাজুল ইসলাম, ময়মনসিংহ-৬ মুফতি নূরে আলম সিদ্দিকী, ময়মনসিংহ-৭ মাওলানা ইব্রাহিম খলিল, ময়মনসিংহ-৮ শাহ নূরুল কবির, ময়মনসিংহ-৯ মুফতি সাইদুর রহমান, ময়মনসিংহ-১০ কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী, ময়মনসিংহ-১১ মুফতি মোস্তফা কামাল কাসেমী, নেত্রকোনা-১ মুহামাদ আব্দুল মান্নান, নেত্রকোনা-২ মুফতি আব্দুল কাইয়ুম, নেত্রকোনা-৩ মো. জাকির হোসেন সুলতান, নেত্রকোনা-৪ মাওলানা মোখলেছুর রহমান, নেত্রকোনা-৫ মুফতি নুরুল ইসলাম হাকিমী, কিশোরগঞ্জ-২ মুফতি আবুল বাশার রেজওয়ান, কিশোরগঞ্জ-৩ মো. আলমগীর হোসাইন, কিশোরগঞ্জ-৪ অ্যাডভোকেট বিল্লাল আহমদ মজুমদার, কিশোরগঞ্জ-৫ মো. দেলাওয়ার হোসাইন, কিশোরগঞ্জ-৬ মুহামাদ মুসা খান, মানিকগঞ্জ-১ খোরশেদ আলম, মানিকগঞ্জ-২ মোহাম্মদ আলী, মানিকগঞ্জ-৩ মাওলানা সামসুদ্দীন, মুন্সীগঞ্জ-১ কে এম আতিকুর রহমান, মুন্সীগঞ্জ-২ কে এম বিল্লাল হোসেন। মুন্সীগঞ্জ-৩ মাওলানা মাহমুদুর হাসান সুমন দেওয়ান, ঢাকা-১৪ মাওলানা নুরুল ইসলাম, ঢাকা-২ হাফেজ মাও. মুফতি জহিরুল ইসলাম, ঢাকা-৩ সুলতান আহমদ খাঁন, ঢাকা-৪ মাও. সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আন মাদানী, ঢাকা-৫ মো. ইবরাহীম খলিল, ঢাকা-৭ আব্দুর রহমান, ঢাকা-৮ মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, ঢাকা-৯ শাহ ইফতেখার আহসান তারিক, ঢাকা-১০ আব্দুল আউয়াল মজুমদার, ঢাকা-১১ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা-১২ মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী, ঢাকা-১৪ আবু ইউসুফ, ঢাকা-১৬ প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। ঢাকা-১৭ মুফতি মোহাম্মদ উল্লাহ আনসারী, ঢাকা-১৮ আনোয়ার হোসেন, ঢাকা-১৯ মুহামম্মদ ফারুক খান, গাজীপুর-১ জি. এম. রুহুল আমীন, গাজীপুর-২ এম. এ. হানিফ সরকার, গাজীপুর-৩ মাওলানা আলমগীর হোসাইন, গাজীপুর-৪ মাওলানা কাজিম উদ্দিন, গাজীপুর-৫ মাওলানা গাজী আতাউর রহমান, নরসিংদী-১ আশরাফ হোসেন ভূঁইয়া, নরসিংদী-৩ মো. ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, নরসিংদী-৪ ছাইফুল্লাহ, নরসিংদী-৫ বদরুজ্জামান উজ্জল, নারায়ণগঞ্জ-১ মো. ইমদাদুল্লাহ হাশেমী, নারায়ণগঞ্জ-২ মুফতি হাবিবুল্লাহ (হাবিব), নারায়ণগঞ্জ-৩ গোলাম মসিহ। নারায়ণগঞ্জ-৪ মাওলানা ইসমাইল সিরাজী, নারায়ণগঞ্জ-৫ মাওলানা মো. মাসুম বিল্লাহ, রাজবাড়ী-২ মাওলানা আব্দুল মালেক, ফরিদপুর-২ মাওলানা শাহ মুহা. জামাল উদ্দিন, ফরিদপুর-৩ অ্যাডভোকেট খান মো. সরওয়ার, ফরিদপুর-৪ মাওলানা মো. ইসহাক চোকদার, গোপালগঞ্জ-১ অ্যাডভোকেট মিজানুর রহমান, গোপালগঞ্জ-২ মাওলানা তাসলিম হোসেন, গোপালগঞ্জ-৩ ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ, মাদারীপুর-১ মাওলানা আকরাম হোসাইন, মাদারীপুর-২ মাওলানা আলী আহমদ চৌধুরী, মাদারীপুর-৩ মাওলানা এস এম আজিজুল হক। শরীয়তপুর-১ মুফতি তোফায়েল আহমদ কাসেমী, শরীয়তপুর-২ মুফতি ইমরান হোসেন, শরীয়তপুর-৩ অ্যাডভোকেট হানিফ মিয়া, সুনামগঞ্জ-৪ মুফতি শহিদুল ইসলাম পলাশী, সিলেট-১ হাফেজ মাও. মাহমুদুল হাসান, সিলেট-২ মাওলানা আমির উদ্দিন, সিলেট-৩ মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-৪ মুফতি সাঈদ আহমদ, মৌলভীবাজার-১ মাওলানা আব্দুল কুদ্দুস, হবিগঞ্জ-৩ মহিব উদ্দিন আহমদ সোহেল, ব্রাহ্মণবাড়িয়া-১ মাওলানা হোসাইন আহমদ আজাদী, ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা নেছার আহমদ নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ মাওলানা নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪ মুফতি জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৬ সাইদ উদ্দিন খাঁন জাবেদ, কুমিল্লা-১ মাওলানা বশির আহমেদ, কুমিল্লা-২ প্রকৌশলী মুহা. আশরাফুল আলম, কুমিল্লা-৩ মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কুমিল্লা-৪ আব্দুল করীম, কুমিল্লা-৫ মাও. রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা-৬ অ্যাডভোকেট হারুন অর রশিদ, কুমিল্লা-৭ মুফতি এহতেশামুল হক কাসেমী, কুমিল্লা-৮ মো. গোলাম ছাদেক প্রকাশ, কুমিল্লা-৯ সেলিম মাহমুদ, কুমিল্লা-১০ মুফতি শামসুদ্দোহা আশরাফী, কুমিল্লা-১১ মাওলানা মহিউদ্দিন শহীদ পাটওয়ারী, চাঁদপুর-২ মানসুর আহমদ সাকী, চাঁদপুর-৩ মুহা. জয়নাল আবেদীন শেখ, চাঁদপুর-৪ মাওলানা মো. মকবুল হোসাইন, চাঁদপুর-৫ মোহামাদ আলী পাটোয়ারী। ফেনী-১ মাওলানা গোলাম কিবরিয়া, ফেনী-২ মুহামাদ একরামুল হক ভুইয়া, ফেনী-৩ মো. সাইফ উদ্দিন (শিপন), নোয়াখালী-২ মাওলানা খলিলুর রহমান, নোয়াখালী-৩ মাওলানা নুরুদ্দিন আমানত পুরী, নোয়াখালী-৪ মো. ফিরোজ আলম মাসুদ, নোয়াখালী-৫ মাওলানা আবু নাছের, নোয়াখালী-৬ মাওলানা নুরুল ইসলাম শরিফ, লক্ষ্মীপুর-১ মো. জাকির হোসেন পাটওয়ারী, লক্ষ্মীপুর-২ মাওলানা হেলাল উদ্দিন, লক্ষ্মীপুর-৩ ক্যাপ্টেন অব. মুহা. ইব্রাহীম, লক্ষ্মীপুর-৪ মাওলানা খালেদ সাইফুল্লাহ, চট্টগ্রাম-১ অ্যাড. ফেরদৌস আহমদ চৌধুরী, চট্টগ্রাম-২ মোহামম্মদ জুলফিকার আলী মান্নান, চট্টগ্রাম-৩ প্রভাষক আমজাদ হোসেন, চট্টগ্রাম-৪ মো. দিদারুল মাওলা, চট্টগ্রাম-৫ মুফতি মতিউল্লাহ নূরী, চট্টগ্রাম-৭ অ্যাড. আব্দুল্লাহ আল হারুন, চট্টগ্রাম-৮ মুহামম্মদ নুরুল আলম, চট্টগ্রাম-৯ অ্যাড. আব্দুস শুক্কর (মাহমুদ), চট্টগ্রাম-১০ জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম-১১ মুহাম্মদ নুর উদ্দিন, চট্টগ্রাম-১২ এস. এম. বেলাল নুর আজিজী, চট্টগ্রাম-১৪ মোহাম্মদ আব্দুল হামিদ, চট্টগ্রাম-১৫ শরীফুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ হাফেজ রুহুল্লাহ, কক্সবাজার-১ মাওলানা ছরওয়ার আলম কুতুবী, কক্সবাজার-২ মাওলানা জিয়াউল হক, কক্সবাজার-৩ মাওলানা আমিরুল ইসলাম মীর, কক্সবাজার-৪ হাফেজ নুরুল হক, খাগড়াছড়ি মাওলানা কাউসার আজিজী, রাঙ্গামাটি জসীম উদ্দিন, বান্দরবান মাও. আবুল কালাম আজাদ।

সূত্র: জনকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category