• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরাবাসীর ভালোবাসা চেয়ে কৃষক পরিবারের সন্তান যুবনেতার বার্তা: ‘নেতা নয়, সেবক হতে চাই’

ইয়ামিন হোসেন, ভোলা: / ১১৮৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

ভোলা জেলার মনপুরা উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে এবং গণমানুষের সেবায় আজীবন নিয়োজিত থাকার অঙ্গীকার প্রকাশ করেছেন সাধারণ কৃষক পরিবারের সন্তান ও দীর্ঘদিনের রাজপথের রাজনৈতিক কর্মী ভোলা বারের আইনজীবী অ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স। 

মনপুরা উপজেলাবাসীর উদ্দেশ্যে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করেছেন।

​তিনি বলেন, “আমার মরহুম পিতা জহুর আহমেদ পাটওয়ারী ছিলেন একজন সাধারণ কৃষক এবং মাতা মরহুমা খতেজা আহমেদ ছিলেন গৃহিণী। আমি তাঁদের সর্বকনিষ্ঠ পুত্র। কুঁড়েঘর থেকে জীবনসংগ্রাম শুরু করে আজ এ পর্যন্ত এসেছি। কোনো অট্টালিকা বা সোনার চামচ মুখে নিয়ে আমার জন্ম হয়নি। আমার ভাই, বন্ধু ও আত্মীয়-স্বজনদের অনেকেই কৃষক, শ্রমিক, জেলে ও দিনমজুর। তাই খেটে খাওয়া সাধারণ মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে বোঝার ক্ষমতা আমার রয়েছে।”

​নিজের রাজনৈতিক জীবন ও মূলবোধ তুলে ধরে তিনি জানান, রাজনীতি তাঁর কাছে কোনো পেশা নয়, বরং জনসেবার এক মহান নেশা। 

১৯৯২ সালে ফৈজদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে তাঁর সক্রিয় রাজনীতির পথচলা শুরু হয়। শৈশব থেকেই মুরুব্বিদের সম্মান করা, আলেম ও শিক্ষিত সমাজকে মূল্যায়ন করা, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা এবং ছোটদের স্নেহ করা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।

​আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক পথচলায় মনপুরাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে তিনি বলেন, “আপনাদের নিকট আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আপনাদের ভালোবাসা ও দোয়া পেলে আজীবন সৎ ও নিষ্ঠার সাথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব। আমি নেতা হয়ে নয়, মনপুরাবাসীর একজন প্রকৃত সেবক হিসেবে পাশে থাকতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category