• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

মা হারালেন সিনিয়র সাংবাদিক শওকাত-শাহীন।। বিভিন্ন মহলের শোক

ইয়ামিন হোসেন / ৭১ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

দৈনিক আজকের ভোলার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন এবং ভোলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দুদকের পিপি অ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন এর মমতাময়ী মাতা ইন্তেকাল করেছেন। রবিবার রাত ৯ টায় শহরের কালিবাড়ি রোডস্থ নিজস্ব বাস ভবনে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সুত্র জানায় আজ সকাল ৯ টায় কালিবাড়ি রোডের বিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সকাল সাড়ে ১০ টায় পরাণগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন ও এ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন এর মায়ের মৃত্যুতে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জুন্নু রায়হান, সাধারণ সম্পাদক এম. হেলাল উদ্দিন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আলামিন শাহরিয়ার,

সহ সংগঠনের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন এর মায়ের ইন্তেকালে দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিব রহমান, প্রধান নির্বাহী সম্পাদক অমিতাভ অপু, দৈনিক ভোলার বাণী সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক ভোলা টাইমস সম্পাদক আলী জিন্নাহ রাজিব, ভোলা জার্নালিস্ট ফোরামসহ সকল গণমাধ্যমকর্মীরা শোক জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category