• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

মাদারীপুরে সংখ্যালঘু পরিবারকে হুমকি: প্রাণভয়ে আতঙ্কে দেশ ছাড়ার অভিযোগ

জনতার দর্পণ ডেস্ক : / ১১১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬


মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গদাধরদী গ্রামে এক সংখ্যালঘু অসহায় পরিবারকে অব্যাহত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী চিন্ময় কর্মকার অনীক প্রাণনাশের আশঙ্কায় ইতোমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন। এদিকে তার পরিবারের সদস্যরাও চরম নিরাপত্তাহীনতায় মধ্যে দিন কাটাচ্ছেন। গত সোমবার সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিবার সূত্রেজানা যায়, চিন্ময় কর্মকার অনীককে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল নানা ধরনের হুমকি-ধামকি প্রদর্শন করে আসছিলো। এ ঘটনায় তিনি প্রানভয়ে জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশ ছাড়তে বাধ্য হন। তবে তিনি দেশ ত্যাগ করার পরও তার বাবা অরুন চন্দ্র কর্মকার এবং মা অলোকা রানী কর্মকারকেও হুমকি দিয়ে আসছে ওই প্রভাবশালীরা। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে—চিন্ময় কর্মকার অনীককে দেখামাত্রই কুপিয়ে হত্যা করা হবে। এ ঘটনায় ওই পরিবারের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। নাম প্রকাশে স্থানীয় কয়েকজন জানান, সংখ্যালঘু পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category