• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

রাজাপুরে অপরিকল্পিত খাল খনন, সড়কে ধস

রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধি। / ৩৭ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬


ঝালকাঠির রাজাপুর উপজেলার তুলাতলা এলাকায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক ধসে পড়েছে। এতে বর্ষা মৌসুমে জরুরি সেবা ফায়ার সার্ভিস এর গাড়ী, স্কুলগামী শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সেবা গ্রহীতা, রোগী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগের শঙ্কা রয়েছে।

মো. এমাদুল হক , মো. ইকবালসহ স্থানীয়রা জানায়, রাস্তার পাশ থেকে অতিরিক্ত গভীর করে খনন করায় সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাল খননের সময় ভেকুর চালক’কে একাধিকবার নিষেধ করলেও তা না শুনে তার খেয়ালমতো সে ভেকু চালিয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে। জনগুরুর্তপূর্ণ এই সড়কটি বর্ষা মৌসুমের আগে সংস্কার না করলে পুরোপুরি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। অতিদ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানায় স্থানীয়রা।

এ বিষয়ে ভেকুর দ্বায়িত্বে থাকা তরিকুল ইসলাম তারেক জানায়, রাস্তার পাশে খাল খনন করলে এভাবে হওয়াটা স্বাভাবিক। রাস্তাও এলজিইডির,খালও এলজিইডির। খাল খনন শেষ হওয়ার আগেই রাস্তাটি তারা সংস্কার করে দিবে।

রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজের পশ্চিম পারে খাল কাটার কারণে রাস্তার কিছু অংশ ভেঙে পড়েছে। আমরা আগামী সাত দিনের মধ্যে এই ভাঙ্গা রাস্তা মেরামত করা হবে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, আমার কাছে অভিযোগ এসেছে, আমি বিষয়টি দেখেছি। খাল খননে সংশ্লিস্টদের গাফেলতি আছে কিনা তা খতিয়ে দেখছি। সংশ্লিস্ট ডিপারমেন্টের সাথে কথা হয়েছে, তারা আমাকে আশ্বস্থ্য করেছে তাদের মোবাইল ম্যান্টানেসের যে টাকা আছে তা দিয়ে তারা দ্রুত মেরামত করে দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category