• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

চিরদিনই তুমি চলচ্চিত্রের নায়ক রাহুলের মৃত্যু

জনতার দর্পণ ডেস্ক : / ৩৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

অকালমৃত্যু হলো টালিউডের আলোচিত ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। জানা গেছে, রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্র বিচে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। 

জানা গেছে, রাহুল একটি ধারাবাহিকের শ্যুটিং করছিলেন তালসারিতে। সেই সময়ই পানিতে তলিয়ে যান। পরবর্তীতে টেকনিশিয়ানরা উদ্ধার করে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

রাহুল ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে খ্যাতি পান। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন। পরবর্তীতে তার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল ও প্রিয়াঙ্কা। রাহুল ‘অভিনয় ছাড়া সহজ কথা’ নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল। 

দুই দশকের বেশি সময় ধরে টালিউডে কাজ করছেন রাহুল। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তার অবাধ যাতায়াত। বর্তমানে তাকে দর্শকরা ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তার এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে দেখা গেছে। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। 

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে, বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

রাহুলের সঙ্গে ধারাবাহিকে রয়েছে সোমাশ্রী চাকি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি। জানান, আজই ঘটনার মাত্র ২ ঘণ্টা আগে একসঙ্গে শুটিং করেছেন।

সোমাশ্রী বলেন, ‘আজ আমাদের কলকাতা ফেরার কথা ছিল। শ্যুটিং সেরে চলে এসেছিলাম। জলের মধ্যেই কিছু হয়েছে। ঠিক কী হয়েছে বলতে পারব না। আমরা স্পটে ছিলাম না।’  তাঁকে ফেরার সময় রাহুল বলেছিল ‘আর দেখা হবে না আমাদের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category