• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

​জমি বিরোধে ভোলায় সাজানো মামলার অভিযোগ, মহিলা ওয়ার্ডে চিকিৎসা নিয়ে নতুন বিতর্ক

ভোলা প্রতিনিধি। / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬


ভোলার রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচা আলী হোসেনের (৭০) বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ তুলেছেন তাঁর ভাতিজা আব্দুল জলিল (৫৫) ও তাঁর পরিবার।
দীর্ঘদিন ধরে চলতে থাকা এই বিরোধে চাঁদাবাজির মামলা ছাড়াও প্রায় দুই একর জমি দখল এবং তিন লাখ টাকা চাঁদা দাবির পাল্টাপাল্টি অভিযোগে জটিলতা আরও বেড়েছে।
​আব্দুল জলিলের পরিবারের দাবি, জমিজমা হাতাতে তাঁদের পুরো পরিবারকে—বাবা, চাচা ও ভাইদের—মিথ্যা চাঁদাবাজির মামলায় জড়িয়ে চরম মানসিক ও সামাজিক চাপের মধ্যে রাখা হয়েছে।
​এদিকে, প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আলী হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। পুরুষদের সার্জারি ওয়ার্ডে ভর্তি থাকা সত্ত্বেও স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি মহিলা ওয়ার্ডে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
​ঘটনার সত্যতা যাচাইয়ে সাংবাদিকরা হাসপাতালে গিয়ে আলী হোসেনের মুখোমুখি হলে তিনি প্রশ্নের জবাবে অসঙ্গতিপূর্ণ ও অস্পষ্ট বক্তব্য দেন। মহিলা ওয়ার্ডে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বিব্রত বোধ করেন এবং কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। তিনি মারধরের ঘটনায় ভর্তি হলেও তাকে কোথায় মেরেছে, কারা মেরেছে তার সঠিক উত্তর দিতে পারেনি।
​আব্দুল জলিলের ছেলে আজাদ বলেন, “জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের, কিন্তু মিথ্যা মামলা দিয়ে আমাদের এভাবে ক্রমাগত হয়রানি করা হচ্ছে কেন তা আমরা বুঝতে পারছি না।”
​আইনি হয়রানি, জমি দখল ও হাসপাতালে নাটকীয় অবস্থানের ঘটনায় কন্দপুর এলাকায় চাচা-ভাতিজার বিরোধ এখন চরমে পৌঁছেছে।
এ ঘটনায় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান দাবী করেছে ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category