তারেক জিয়া পরিষদ ভোলা জেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে গত ১০ আগস্ট, ২০২৬ তারিখে এই কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত এই কমিটিতে মোঃ লিমন চৌধুরী-কে সভাপতি এবং মোঃ কামরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাকিল চৌধুরী, সহ-সভাপতি মোঃ ইমাম হোসেন, জি.কে. শামীম, মোঃ মেহেদী হাসান, মোঃ হুমায়ুন কবির সুমন মিঞা, ইব্রাহিম মিঞা এবং মোঃ আশিকুল ইসলাম ইমন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক সজীব এবং মোঃ তরিকুল ইসলাম তরিক।
সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাফিজ, মোঃ রুহুল আমিন, মোঃ ইব্রাহিম এবং মোঃ ফারবেজ হোসেন শান্ত, প্রচার সম্পাদক মোঃ নোমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সায়েম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জিহাদ, সদস্য মোঃ মামুন এবং মোঃ রাকিবুল ইসলাম জিকু।
তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোলা জেলায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।