• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
কলেজের ভুলে পরীক্ষা দিতে পারলেন না এক শিক্ষার্থী বরিশালে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ স্কুলছাত্রের আত্মসমর্পণ অন্যরকম বর্ষপূর্তি: বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি ​পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ী শাখায় সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ বিয়ে করলেন দীপ্তি চৌধুরী ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। স্বামী পলাতক ভোলার ইলিশাঘাটে যাত্রীকে মারধরের ঘটনায় লঞ্চ সুপারভাইজার গ্রেপ্তার  শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক

​পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ী শাখায় সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ

ভোলা প্রতিনিধি। / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের যাত্রাবাড়ী শাখার USG ও Cardiology Department-এর অ্যাসিস্ট্যান্ট সিমা বেগম পদোন্নতি পেয়ে ‘EEG Technician’ হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। গত রবিবার (২৮ জুন, ২০২৬) যাত্রাবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান বিশ্বাসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

​এর আগে, গত ৩ জুন ২০২৬ (বুধবার) পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ধানমন্ডিস্থ প্রধান কার্যালয় থেকে দেশব্যাপী মোট ২১২ জন কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে যাত্রাবাড়ী শাখা থেকে পদোন্নতিপ্রাপ্ত ৫ জন ভাগ্যবান কর্মকর্তার মধ্যে অন্যতম হলেন সিমা বেগম।

​ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের মোঃ ছালেমের কৃতি কন্যা সিমা বেগম গত ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রাবাড়ী শাখায় USG ও Cardiology Department-এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করেছিলেন। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি এই গৌরবজনক পদোন্নতি লাভ করলেন।

​নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সিমা বেগম বলেন,

“আলহামদুলিল্লাহ। পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আমি এই সম্মানজনক পদোন্নতি লাভ করেছি। সমস্ত প্রশংসা মহান আল্লাহর।”

​তিনি আরও বলেন, “এই পদোন্নতির জন্য আমি আমাদের শ্রদ্ধেয় শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান বিশ্বাস স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সম্মানিত PRO স্যারবৃন্দ এবং আমার সকল সহকর্মীদের ধন্যবাদ জানাই, যাদের সার্বিক সহযোগিতা, উৎসাহ ও আন্তরিকতা ছাড়া আমার পক্ষে এই পথ অতিক্রম করা সম্ভব হতো না।”

​ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে সিমা বেগম জানান, আগামী দিনগুলোতেও তিনি সততা, নিষ্ঠা ও পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চান। প্রতিষ্ঠান ও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তিনি সবসময় সচেষ্ট থাকবেন। নতুন কর্মজীবনে দক্ষতার সাথে যেন সব দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তিনি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category