• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরোটে ফেরি চলাচল বন্ধ

জনতার দর্পণ ডেস্ক : / ৮৭ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা নদীতে হঠাৎ করেই ঝোড়ো বাতাস উঠায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকেই নদী এলাকাতে বাতাসের তীব্রতা বাড়তে শুরু করে। রাত পৌনে ৯টার দিকে মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়।পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ হওয়াতে মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে আছে দুটি ফেরি। পদ্মা নদী শান্ত হলে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category