• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • |
  • English Version
  • |

প্রশাসনে রদবদল

জনতার দর্পণ ডেস্ক : / ৩৫ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রশাসনে আবারও রদবদল এনেছে সরকার। ২ জন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি ২ জনের পদোন্নতি ও একজনকে সচিব হিসেবে পদায়ন স্থগিত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব রফিকুল হকের সই করা পৃথক ওই প্রজ্ঞাপনগুলোর মধ্যে একটিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্‌ ইসরাত চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) করা হয়েছে।

এদিকে পৃথক একটি প্রজ্ঞাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ্‌ কানিজ মওলাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে উপসচিব রফিকুল হকের সই করা আরেকটি প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে বদলির আদেশপ্রাপ্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category