• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

বাংলাদেশ স্বপ্নসেতু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন

ঢাকা অফিস : / ৩১৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সামাজিক উন্নয়ন ও মানবিক সেবামূলক কাজকে আরও গতিশীল এবং সুসংগঠিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ স্বপ্নসেতু স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

আজ ২ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি সরদার মিরাজ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেনের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

​নতুন এই কার্যনির্বাহী কমিটিতে সরদার মিরাজ হোসেন সভাপতি এবং মোহাম্মদ নাদিম হোসেন সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় তাদের দায়িত্ব বজায় রেখেছেন।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন: ​সিনিয়র সহ-সভাপতি রাশেদ মোল্লা, ​সহ-সভাপতি রেজাউল করিম দ্বীপ ও আনিকা তাহসিন। 

​যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আশিক, শরিফুল হাওলাদার, ফজলে রাব্বি ও মোহাম্মদ সালমান। ​সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জিহাদ আহমেদ, ​সহ-সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ জুনায়েদ, মো: তাওহীদুল ইসলাম রাহাত, মোহাম্মদ ইমন মোল্লা, সুমাইয়া হোসেন ও ফাহিম হোসেন, ​অর্থ সম্পাদক সাবরিনা আক্তার সুচি, ​দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম আলিফ, ​প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ওবায়দা তাহিন, ​তথ্য ও প্রযুক্তি (আইটি) সম্পাদক মোহাম্মদ সোহেল, সমাজকল্যাণ সম্পাদক: তাওহিদ ইসলাম। 

​সংগঠনটির মূল অঙ্গীকার “স্বপ্ন দেখি • স্বপ্ন গড়ি • স্বপ্ন ছুঁই”—এই স্লোগানকে কেন্দ্র করে নতুন নেতৃত্বের হাত ধরে মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা ও সার্বিক সামাজিক উন্নয়নে সংগঠনটি আরও জোরালো ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category