• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
কলেজের ভুলে পরীক্ষা দিতে পারলেন না এক শিক্ষার্থী বরিশালে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ স্কুলছাত্রের আত্মসমর্পণ অন্যরকম বর্ষপূর্তি: বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি ​পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ী শাখায় সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ বিয়ে করলেন দীপ্তি চৌধুরী ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। স্বামী পলাতক ভোলার ইলিশাঘাটে যাত্রীকে মারধরের ঘটনায় লঞ্চ সুপারভাইজার গ্রেপ্তার  শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক

বিদ্যুতের দাবিতে মনপুরায় বিক্ষোভ, সোলার মিনি গ্রিড অফিস ঘেরাও

সজিব মোল্লা, মনপুরা। / ১১০ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ভোলার মনপুরা উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় ওয়েস্টার্ন সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্রের অফিস ঘেরাও করে কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত ওয়েস্টার্ন সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্রের সামনে প্রায় পাঁচশত মানুষের উপস্থিতিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা আজাদ খলিফা, জসিম মিজি ও মোঃ ফরহাদ অভিযোগ করেন, ওয়েস্টার্ন রিনিউএবল এনার্জি পরিচালিত সোলার মিনি গ্রিড কোম্পানি নিয়মিত বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ হচ্ছে। তাদের দাবি, দিনে মাত্র দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও অভিযোগ করেন, সরেজমিনে ডিজেল মজুদ থাকার পরও কর্তৃপক্ষ ‘ডিজেল সংকট’ দেখিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্রের লাইনম্যান এনায়েত হোসেন বলেন, দেশের চলমান জ্বালানি সংকটের কারণে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তিনি বিক্ষোভকারীদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category