• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

বোরহানউদ্দিন প্রতিনিধি। / ১১০ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন মোঃ ইউসুফ নামের এক যুবক।

১৩ই এপ্রিল এক বালতি দুধ দিয়ে গোসল করেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিদ্দিক মুন্সীর ছেলে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ইউসুফের গোসলের ভিডিওটি ভাইরাল হয়। 

ভিডিওতে দেখা যায়, এক বালতি দুধ দিয়ে ইউসুফ গোসলের প্রস্তুতি নিলে তার প্রতিবেশী মোস্তাফিজ (ছন্দনাম) তাকে মগ দিয়ে গোসল করিয়ে দিচ্ছেন। পরবর্তীতে পুরো বালতির দুধ নিজের মাথায় ঢেলে দিয়েছে যুবক। 

এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউসুফের শুভাকাঙ্ক্ষীরা পোষ্ট করলে মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায়। 

ইউসুফ বলেন, আমি অনেক দিন ধরে অনলাইনে জুয়া খেলি। এ জুয়া খেলায় এ পর্যন্ত দুইটি বাড়ী বিক্রি করেছি। অনেক টাকা দেনা করেছি, দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছি। 

তাই সিদ্ধান্ত নিয়েছি এ ধরনের জুয়ায় আর আসক্ত হবো না। 

তিনি বলেন, আমি সব যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা কেউ সর্বনাশা জুয়া খেলবেন না। জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়। আপনারা যারা এ জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন। 

অনলাইন জুয়ার সফটওয়্যার বন্ধে সরকারের প্রতি অনুরোধ জানান ইউসুফ। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category