• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলায় জেলের জালে রাজা ইলিশ।। বিক্রি হলো ১০ হাজার টাকা 

ইয়ামিন হোসেন, ভোলা। / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ইলিশ।  

বৃহস্পতিবার (১৪ মে) ভোলা সদর উপজেলার শীবপুরের ভোলার খাল মৎস্য ঘাটের আড়তদার জাকির হোসেনের আড়ৎতে সর্বোচ্চ ডাকে ৯ হাজার ৮শ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন হেজু বেপারী। 

আড়তদার জাকির বলেন, আজ সকালের দিকে জেলে তছির মাঝির নেতৃত্বে একটি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করছিল কয়েকজন জেলে। এ সময় তাদের জালে অন্যান্য সাইজের ইলিশের সাথে ওই ইলিশটি উঠে আসে। পরে দুপুরের দিকে ঘাটে নিয়ে আসলে ডাকের মাধ্যমে আমার বাক্স থেকে সর্বোচ্চ দামে হেজু বেপারী ক্রয় করেছেন। 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান,  বিগত দিনের আমাদের অভিযানগুলো সফল হওয়ায় এখন নদীতে বড় সাইজের ইলিশ পাচ্ছেন জেলেরা। তবে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে নদীতে আরও বড় আকারের ইলিশ ধরা পরবে বলে আশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category