• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
কলেজের ভুলে পরীক্ষা দিতে পারলেন না এক শিক্ষার্থী বরিশালে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ স্কুলছাত্রের আত্মসমর্পণ অন্যরকম বর্ষপূর্তি: বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি ​পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ী শাখায় সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ বিয়ে করলেন দীপ্তি চৌধুরী ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। স্বামী পলাতক ভোলার ইলিশাঘাটে যাত্রীকে মারধরের ঘটনায় লঞ্চ সুপারভাইজার গ্রেপ্তার  শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক

ভোলায় তাণ্ডব, রোজাদার স্বামী-স্ত্রীকে জখম 

ভোলা প্রতিনিধি। / ৩৩৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

ভোলায় তাণ্ডব চালিয়ে রোজাদার স্বামী-স্ত্রীসহ ৫জনকে জখম করেছে মাটিদস্যুরা। 

গতকাল বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

তবে গুরুতর জখম মনোয়ারা বেগম কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। 

ঘটনাসূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবু কালাম রাঢ়ীর বিরোধীয় পুকুরে জোরপূর্বক মাটি উত্তোলনের ড্রেজার বসান প্রতিবেশী কবির ফলবান। 

এ সময় আবু কালাম রাঢ়ী কবিরকে বাঁধা প্রদান করেন, একপর্যায়ে কথা-কাটাকাটির পরই ড্রেজার কবিরের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্রসহ অর্তকিত হামলা করেন।  কালাম কে বাঁচাতে তার স্ত্রী মনোয়ারা গেলে তাকে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। 

এ ছাড়া মনোয়ারার মেয়ে হাসিনা, নাতি রিয়াজ, মিরাজ ও আহত হয়েছে। 

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথেও বাঁধা প্রদান করেন হামলাকারীরা। 

এ ঘটনায় অভিযুক্ত কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category