• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক

ইয়ামিন হোসেন / ১২৩ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার সার্বিক মান বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলার সরকারি হাসপাতালগুলোতে বিশেষ তদারকির দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো: আবদুল খালেক। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাকে এ নির্দিষ্ট অঞ্চলের মনিটরিং কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়।

​প্রশাসনিক এই আদেশের আওতায় তিনি ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার সবকটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কার্যক্রম প্রত্যক্ষভাবে তদারকি করবেন। বিশেষ করে হাসপাতালে চিকিৎসকদের শতভাগ বায়োমেট্রিক বা ডিজিটাল হাজিরা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান এবং সরকারি ওষুধের সঠিক প্রাপ্যতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হবে। মাঠপর্যায়ের এই সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি সরাসরি স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়মিত প্রতিবেদন দাখিল করবেন। উপ-সচিব আবদুল খালেকের এই প্রতক্ষ্য পর্যবেক্ষণের ফলে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে এবং সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category