• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
কলেজের ভুলে পরীক্ষা দিতে পারলেন না এক শিক্ষার্থী বরিশালে শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ স্কুলছাত্রের আত্মসমর্পণ অন্যরকম বর্ষপূর্তি: বেদে শিশুদের মুখে হাসি ফোটালো গ্লোবাল টিভি ​পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ী শাখায় সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ বিয়ে করলেন দীপ্তি চৌধুরী ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু।। স্বামী পলাতক ভোলার ইলিশাঘাটে যাত্রীকে মারধরের ঘটনায় লঞ্চ সুপারভাইজার গ্রেপ্তার  শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী তজুমউদ্দিনে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়েছে সরকারী হাসপাতালের কর্মচারী ফারুক

ভোলায় হাম-রুবেলার টিকা পাবে প্রায় তিনলক্ষ শিশু 

ভোলা প্রতিনিধি। / ৬১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ভোলায় ৭টি উপজেলায় ১৬৯০ টি কেন্দ্রে ২ লক্ষ ৮৮ হাজার ৯২০জন  শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা। 

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২০১ জন টিকাকর্মী ও ৩ হাজার ২১৬ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থেকে এ টিকাদান করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে ভোলার সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম। 

২০ এপ্রিল দুপুরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিভিল সার্জনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম বলেন, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। 

কোন শিশু পূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিয়ে থাকলেও, তাকে এই বিশেষ ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমান, ভোলা প্রেসক্লাবের সভাপতি  অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির লিটনপ্রমুখ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category