• রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

ভোলায় ১৯ হাজার নকল সিগারেট জব্দ 

ভোলা প্রতিনিধি। / ৫১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত ১৯ হাজার ৪শ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে (১৯ এপ্রিল)  কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে ভোলা সদর উপজেলার চক বাজার এলাকায় যৌথ অভিযানে ২টি গোডাউন তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ১ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। 

জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্টগার্ডের মিডিয়া কমকর্তা লেঃ মোঃ আবুল কাশেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category