• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
মৎস্য ব্যবসায়ী সবুজ মাঝির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ  ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী ​ভোলায় জোরপূর্বক ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদ করায় জমির মালিককে পিটিয়ে আহত ​ভোলার মেঘনায় আইনশৃঙ্খলা বাহিনী সেজে জেলেদের উপর হামলা ও জাল লুটের অভিযোগ, নেপথ্যে ‘সবুজ বাহিনী’ শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি”: ভোলার কাচিয়ায় আবেগঘন বক্তব্যে অ্যাডভোকেট ইউসুফ ভোলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান ​ভোলায় মা ইলিশ রক্ষা অভিযান: ৪০ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ চোখে দেখিনি কাশেম বাবাকে, তিনি পাঠালেন বেঁচে ফেরার আলো “ ​ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ‘ইলিশা সমাজ কল্যাণ’ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক, ৫ লাখ মিটার জাল জব্দ

ভোলার সেবা প্রার্থীদের আস্থাশীল হয়ে উঠলেন খাদ্য কমকর্তা মনিরুজ্জামান 

ভোলা প্রতিনিধি। / ১১৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

ভোলায় যোগদানের পর থেকেই সেবা প্রার্থীদের মাঝে আস্থাশীল হয়ে উঠলেন ভোলার ভারপ্রাপ্ত খাদ্য কমকর্তা মনিরুজ্জামান। 

স্বচ্ছ ভাবে নিজের দায়িত্ব পালন করে ডিলারসহ সবার প্রিয় মানুষ হয়ে উঠেন তিনি। 

আস্থাশীল ও স্বচ্ছতা বজায় রাখা মনিরুজ্জামানের বিরুদ্ধে একটি মহল নানান ভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। 

রাজাপুরের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মাইনউদ্দিন দফাদার, পরানগঞ্জ বাজারের ডিলার জাহিদুল ইসলাম বলেন, বর্তমান খাদ্য কমকর্তা একজন সৎ এবং স্বচ্ছ ভাবে কাজ করে যাচ্ছেন। 

আমরা খুবই সন্তোষ তার কর্মে। 

এদিকে সম্প্রতি মনিরুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচারের ও ক্ষোভ প্রকাশ করেছেন এ ডিলাররা। 

এ প্রসঙ্গে, মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ফেসবুকে আমার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে একটি বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করা হয়েছে। 

মনিরুজ্জামান আরো বলেন, নিয়মিতভাবেই দায়িত্ব পালন করছি। সরকারি কাজের অংশ হিসেবে মাঝে মাঝে দাপ্তরিক প্রয়োজনে বাইরে যেতে হলেও সেটিকে ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা উচিত। 

মনিরুজ্জামান বলেন, আমি অনুপস্থিত থাকলে তো ডিলারদের কর্মে ত্রুটি হতো যেহেতু গুদামের চাবি আমার কাছে।  কোন ডিলার বা সেবা প্রার্থীরা কি বলতে পারবে যে আমার কারনে তাদের সমস্যা হয়েছে। 

কর্মত্রেতে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category