• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

ভোলার ৩ বারের চেয়ারম্যান সিরাজ উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি। / ২৫৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তিনবারের নির্বাচিত প্রাক্তন চেয়ারম্যান সিরাজ উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 আজ বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি এম. এ. জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মারণসভায় জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারাসহ নানা সামাজিক ও রাজনৈতিক মতাদর্শের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

​স্মরণসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান ও বশির হাওলাদার, জিয়া পরিষদের সদস্য সচিব আকবর হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন ও নুরে আলম পাটোয়ারী। এছাড়াও জেলা যুবদল নেতা শামীম আল মামুন ও জিয়া ফরাজী, ইউনিয়ন বিএনপি নেতা আবদুর রহমান হাজারী এবং মরহুম সিরাজ উদ্দিনের সুযোগ্য সন্তান প্রকৌশলী মেহেদী হাসান রাফসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে মরহুম সিরাজ উদ্দিনের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা নুরনবী। মোনাজাতে দেশের ও এলাকার কল্যাণ কামনার পাশাপাশি মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category