• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
আদালতের রায়ে জমি দখলে গিয়ে হামলার শিকার হাওলাদার গ্রুপ: উত্তপ্ত ভোলা পরানগঞ্জ বাজার ভোলা-চট্টগ্রাম রুটে যুক্ত হলো বিলাসবহুল ‘এ আর এক্সপ্রেস’ ভোলার চর মানিকায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ভোলায় ২০ লাখ টাকা ছিনতাই ও মারধরের ‘নাটক’ সাজানোর অভিযোগ পারিবারিক বিরোধে ব্যবসায়ী কে পিটিয়ে দোকান বন্ধের হুমকি বিজেপি নেতার, ভিডিও ভাইরাল ভোলার বিচ্ছিন্ন বৈরাগী চরে ‘আনোয়ার বাহিনী’র তাণ্ডব, আতঙ্কে কৃষকেরা ভোলায় বিআরডিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লুকু চৌধুরী: উষ্ণ ফুলেল শুভেচ্ছা মনপুরায় চাঁদার দাবীতে মৎস্যঘাটে হামলার অভিযোগ প্রতিবন্ধীর সরকারি ঘর ভেঙে দোকান নির্মাণ: ভোলার মদনপুর চরে ‘সিরাজ কসাই’ আতঙ্কে অসহায় পরিবার ​মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ৩০ বার রক্তদান।। অনন্য দৃষ্টান্ত গড়লেন ভোলার মিজানুর রহমান 

ভোলা-চট্টগ্রাম রুটে যুক্ত হলো বিলাসবহুল ‘এ আর এক্সপ্রেস’

ভোলা প্রতিনিধি। / ১৪৭ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ভোলা থেকে চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমে যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ করতে যুক্ত হলো ‘এ আর এক্সপ্রেস’ নামের নতুন বিলাসবহুল একটি বাস সেবা। ৩৩ আসনবিশিষ্ট এ বাসটিতে রাখা হয়েছে আধুনিক ‘টু-বাই-ওয়ান’ (২x১) সিটিং ব্যবস্থা।

​শুক্রবার (২৪ জুলাই) সকালে ভোলা ইলিশা ঘাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ বাস সেবার উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ আর এক্সপ্রেসের ভোলা অঞ্চলের পরিচালক মো. জিয়াউর রহমান ফরাজী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ আর এক্সপ্রেসের চট্টগ্রাম বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) ইমরান হোসেন বলেন, “মজু চৌধুরী ঘাট থেকে চট্টগ্রাম রুটে এটিই প্রথম টু-বাই-ওয়ান ৩৩ সিটের বাস সেবা। এতদিন টু-বাই-টু সিটিং ব্যবস্থায় নারী যাত্রীদের যাতায়াতে নানা ধরনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের সমস্যা দেখা দিত। সে বিষয়টি বিবেচনায় রেখেই নারী ও সাধারণ যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ আর এক্সপ্রেস সম্পূর্ণ নতুন আঙ্গিকে ২x১ সিটিং ব্যবস্থা চালু করেছে।”

​তিনি আরও জানান, প্রতিদিন সকাল ১০টা ও ১১টায় বাসটি লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজু চৌধুরী ঘাটের ম্যানেজার মামুন চৌধুরী, লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি মো. সোহরাব হোসেন এবং ইলিশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুমন। এছাড়া ইলিশা ঘাটের বিভিন্ন পরিবহন সার্ভিসের ম্যানেজার, স্থানীয় কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নেন।

​নতুন এই এসি/বিলাসবহুল বাস সেবা চালুর ফলে ভোলা ও লক্ষ্মীপুর অঞ্চল থেকে চট্টগ্রামগামী সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যাত্রা আরও দ্রুত ও আরামদায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category