• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

ভোলা প্রতিনিধি। / ১২৭ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ শম্ভুপুর ৬ নম্বর ওয়ার্ডে আজ বিকেল ৪টায় শুরু হয়েছে “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬”।

 স্থানীয় মোঃ মিয়া পাটোয়ারী বাড়ির স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টটি আয়োজন করেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুল আলম পাঠাগার ও পাটোয়ারী কিংস স্পোর্টিং ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক, ভোলা জেলা আইনজীবী সমিতি; জনাব মুরাদ, সভাপতি, তজুমদ্দিন উপজেলা প্রেস ক্লাব; জনাব মোঃ নুরুল আলম শিপলু পাটোয়ারী, প্রতিষ্ঠাতা শহীদ জিয়া স্মৃতি সংসদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল আলম পাটোয়ারী স্মৃতি পাঠাগার ও পাটোয়ারী কিংস স্পোর্টিং ক্লাব, দক্ষিণ শম্ভুপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন সাফায়েত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক, শম্ভুপুর ইউনিয়ন বিএনপি (দক্ষিণ); রিয়াজ ফরাজী, যুগ্ম আহ্বায়ক, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল; আব্দুল কাদের মেম্বার, সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ শম্ভুপুর বিএনপি; কামাল মোঃ মিয়া, সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড যুবদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব সফিউল্লা ডুবাই, সভাপতি, বিএনপি ৬ নম্বর ওয়ার্ড, দক্ষিণ শম্ভুপুর এবং সঞ্চালনায় ছিলেন আন্দুল কাদের মেম্বার।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের মাননীয় স্পিকারের পুত্র জননেতা শাহরুখ হাফিজ ডিকো।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এবং এটি তরুণদের মাঝে ক্রীড়াচর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category