• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

জনতার দর্পণ ডেস্ক : / ৯৭ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬


রাঙ্গামাটির কুতুকছড়ি এলাকায় সশস্ত্র হামলায় ধর্মসিং চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক নেতা নিহত হয়েছেন। এ সময় তার দুই বোন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বাবার নাম ধনঞ্জয় চাকমা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র ও এলাকাবাসীর বরাতে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ছয়টার দিকে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত ধর্মসিং চাকমার বাসায় গিয়ে তাকে বাইরে ডাকে। তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় এলোপাতাড়ি গুলিতে তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, দুই নারীই হাতে গুলিবিদ্ধ হয়েছেন।
রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানানো যাবে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সকালে গুলিবিদ্ধ দুই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফের নেতাকর্মীরা রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category