• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলায় জিওব্যাগ ধসে দুই বন্ধু নিখোঁজ সংবাদের বিশ্বাসযোগ্যতা কমছে: ভোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় ‘মেসার্স এমএন ট্রেডিং’-এর শুভ উদ্বোধন ভোলায় বিআইডব্লিউটিএ ট্রাফিক ইনচার্জ ও লস্করের বিরুদ্ধে ট্রলার চালক থেকে চাঁদা নেওয়ার অভিযোগ   ভোলায় সরকারি ‘মজিব কিল্লা’র মালামাল হরিলুট ভোলা যুক্ত হচ্ছে মূল ভূখণ্ডে: আনন্দের মাঝেও ক্ষোভের আগুন ভোলা-বরিশাল সেতু ভোলায় স্বাস্থ্যসেবা তদারকিতে উপ-সচিব আবদুল খালেক আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ২৬ বছর পর কারামুক্ত কালু: ভিটায় ফিরে প্রিয়জনদের জায়গায় শুধুই শূন্যতা

রূপগঞ্জে টাকা-দলিল গায়েব, দুই নারীর বিরুদ্ধে অভিযোগ।

জনতার দর্পণ ডেস্ক : / ৯৩ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডেভেলপার কোম্পানির অফিস থেকে নগদ অর্থ, মোবাইল ফোন এবং জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র গায়েবের ঘটনায় দাউদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ দুই নারীর নাম উঠে এসেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মোঃ আকবর হোসেন (৫১), পূর্বাচল রয়েল সিটি ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রূপগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান, গত ২৫ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে তার অফিসে শিরিন আক্তার (৩৫) ও এরিন আক্তার (২৫) নামের দুই নারী আসেন। স্থানীয়ভাবে তারা দাউদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত।

অভিযোগে বলা হয়, ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে তারা অফিসে আসেন। একপর্যায়ে আকবর হোসেন ওয়াশরুমে গেলে সেই সুযোগে অফিস কক্ষ থেকে একটি Samsung Galaxy A6 মডেলের মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা এবং পূর্বাচল ৯ নম্বর সেক্টরের ৩ কাঠা প্লটসহ অন্যান্য জমির মূল দলিলপত্র গায়েব হয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তিনি দাবি করেন, এটি পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত একটি চুরির ঘটনা।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং উভয় পক্ষের বক্তব্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category