সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোলা জেলার লালমোহন উপজেলার ৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরীফ বেপারীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল যৌথভাবে স্বাক্ষর করেন।
নিয়মানুযায়ী এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে