• রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • |
  • English Version
  • |

সিরাজগঞ্জে ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ২৯ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খান বাদী হয়ে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে এ মামলাটি করেন। আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহণ করে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবীর কর্ণেল জানান, আদালত প্রাথমিক শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন। পরবর্তীতে বিচারক মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করার আদেশ দেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন বাড়তে থাকায় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমির হামজা বিভিন্ন সময়ে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় একটি ইসলামী ওয়াজ মাহফিলে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
অভিযোগে আরও বলা হয়, ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এতে করে বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে।
বাদী জানান, বক্তব্যটি শুনে তিনি মানসিকভাবে আহত ও মর্মাহত হন। এ কারণে ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হন এবং অভিযুক্তকে গ্রেপ্তারি পরোয়ানামূলে আদালতে হাজির করার আবেদন জানান।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “মুফতি আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্য জিয়া পরিবার ও বিএনপির নেতাকর্মীদের সম্মানহানি করেছে। দলীয় ভাবমূর্তি রক্ষায় আইনগত পদক্ষেপ হিসেবে এ মামলাটি দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category