• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলার চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান ওএসডি ভোলায় ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য ​নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুইটি জুয়েলার্সের সোহাগ বালা, ফিরতে চান ইলিশা জংশনে; সহযোগিতা চান গ্রাহকদের ভোলায় মৃত্যুর সাড়ে তিনমাস পরেও কবরের পায়ে সতেজ খেজুরের ঢাল : জনমনে কৌতূহল  আনসার-ভিডিপি দলনেতা ইব্রাহিমের জনকল্যাণমূলক ও মানবিক কাজের এক অনন্য চিত্র জমে উঠেছে ভোলার রাজাপুরে ইউপি নির্বাচনের আগাম প্রচারণা: চষে বেড়াচ্ছেন পলাশ তালুকদার  ৮ শতক জমি বিক্রি করেও মেলেনি চাকরি, ‘বহুভাষী’র ছোঁয়ায় ৪ সরকারি চাকরি পেয়ে বাবাকে কাঁদালেন মান্নান ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা অভিমান করে বাড়ি ছাড়ার ৪যুগ পর শাহজাদপুরে ফিরলেন বৃদ্ধ শামছু

জমে উঠেছে ভোলার রাজাপুরে ইউপি নির্বাচনের আগাম প্রচারণা: চষে বেড়াচ্ছেন পলাশ তালুকদার

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নির্বাচনী তফসিল এখনো ঘোষণা না হলেও ভোলার সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আগাম প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার পলাশ (পলাশ তালুকদার)। সম্ভাব্য এই প্রার্থীকে ঘিরে স্থানীয় ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা দেখা গেছে।

​সরেজমিনে জানা যায়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও ধানের শীষ প্রতীক নিয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গোলাম সরোয়ার পলাশ। সেই দুঃশাসনের দিনগুলোতেও রাজপথ ও মাঠে সক্রিয় থাকা এই নেতা বর্তমানেও বসে নেই। দিনরাত রাজাপুর ইউনিয়নের আনাচে-কানাচে, পাড়া-মহল্লায় চষে বেড়াচ্ছেন তিনি। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন।

​ভোটারদের মন জয় করতে নানা কৌশল ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন পলাশ তালুকদার। প্রচারণায় ক্ষমতার লোভ বা শাসক নয়, বরং জনগণের একজন ‘সেবক’ হওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তিনি। তার এই আন্তরিক ও বিনয়ী আচরণ সাধারণ মানুষের নজর কেড়েছে।

​স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নবীন ও প্রবীণ ভোটারদের মাঝে ইতোমধ্যেই গোলাম সরোয়ার পলাশের পক্ষে ব্যাপক ইতিবাচক সাড়া মিলছে। বিশেষ করে তরুণ সমাজ ও প্রবীণ মুরুব্বিরা তার এই গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

​আগামী দিনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন রাজাপুর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন গোলাম সরোয়ার পলাশ। এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি ভোটারদের সময়োপযোগী নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সবার সহযোগিতা কামনা করছেন।

​স্থানীয় সচেতন মহলের মতে, তফসিল ঘোষণার আগেই পলাশ তালুকদারের এই ধারাবাহিক গণসংযোগ ও জনসম্পৃক্ততা নির্বাচনী মাঠে তাকে বেশ সুবিধাজনক অবস্থানে রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category