• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলার চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান ওএসডি ভোলায় ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য ​নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুইটি জুয়েলার্সের সোহাগ বালা, ফিরতে চান ইলিশা জংশনে; সহযোগিতা চান গ্রাহকদের ভোলায় মৃত্যুর সাড়ে তিনমাস পরেও কবরের পায়ে সতেজ খেজুরের ঢাল : জনমনে কৌতূহল  আনসার-ভিডিপি দলনেতা ইব্রাহিমের জনকল্যাণমূলক ও মানবিক কাজের এক অনন্য চিত্র জমে উঠেছে ভোলার রাজাপুরে ইউপি নির্বাচনের আগাম প্রচারণা: চষে বেড়াচ্ছেন পলাশ তালুকদার  ৮ শতক জমি বিক্রি করেও মেলেনি চাকরি, ‘বহুভাষী’র ছোঁয়ায় ৪ সরকারি চাকরি পেয়ে বাবাকে কাঁদালেন মান্নান ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা অভিমান করে বাড়ি ছাড়ার ৪যুগ পর শাহজাদপুরে ফিরলেন বৃদ্ধ শামছু

ভোলার চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ভোলার চরফ্যাশন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

​বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত থেকে বিকেল ৪টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার আহমেদপুরধীন মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা।

​অভিযানকালে সন্দেহভাজন একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে ৪টি ট্রলিং জাল, ২টি উইংস, ১টি ডেরিক, ২টি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম উদ্ধার করা হয় এবং বোটটিতে থাকা ১৪ জন জেলেকে আটক করা হয়।

​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত বোট, ট্রলিং জাল, অন্যান্য সরঞ্জাম ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​তিনি আরও বলেন, দেশের মূল্যবান মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ আহরণ রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category