• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • |
  • English Version
  • |
Headline :
ভোলার চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান ওএসডি ভোলায় ৩ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য ​নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুইটি জুয়েলার্সের সোহাগ বালা, ফিরতে চান ইলিশা জংশনে; সহযোগিতা চান গ্রাহকদের ভোলায় মৃত্যুর সাড়ে তিনমাস পরেও কবরের পায়ে সতেজ খেজুরের ঢাল : জনমনে কৌতূহল  আনসার-ভিডিপি দলনেতা ইব্রাহিমের জনকল্যাণমূলক ও মানবিক কাজের এক অনন্য চিত্র জমে উঠেছে ভোলার রাজাপুরে ইউপি নির্বাচনের আগাম প্রচারণা: চষে বেড়াচ্ছেন পলাশ তালুকদার  ৮ শতক জমি বিক্রি করেও মেলেনি চাকরি, ‘বহুভাষী’র ছোঁয়ায় ৪ সরকারি চাকরি পেয়ে বাবাকে কাঁদালেন মান্নান ধামরাইয়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা অভিমান করে বাড়ি ছাড়ার ৪যুগ পর শাহজাদপুরে ফিরলেন বৃদ্ধ শামছু

​নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুইটি জুয়েলার্সের সোহাগ বালা, ফিরতে চান ইলিশা জংশনে; সহযোগিতা চান গ্রাহকদের

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

স্বর্ণালঙ্কার নিয়ে হঠাৎ উধাও হয়ে যাওয়া ভোলা সদরের ইলিশা জংশনের ‘সুইটি জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী সোহাগ বালা আবারও এলাকায় ফিরতে চান বলে জানা গেছে। তবে তিনি নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

​সোহাগ বালা তাঁর পোস্টে জানান, তিনি মানুষের গচ্ছিত আমানত ও পাওনা সঠিকভাবে ফিরিয়ে দিতে চান এবং সবার সহযোগিতা ও সাহস পেলে তিনি আবারও ইলিশা জংশনে ফিরে আসবেন।

​এদিকে একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, উধাও হওয়ার আগে সোহাগ বালা জংশনের অন্য ব্যবসায়ীদের কাছে বেশ কিছু স্বর্ণালঙ্কার গচ্ছিত রেখে যান। শুরুতে ওই ব্যবসায়ীরা বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে অনুসন্ধানে সত্যতা উন্মোচিত হয়।

​অভিযোগ উঠেছে, সোহাগ বালা যখন মানুষের আমানত ফিরিয়ে দিতে ফিরে আসার আগ্রহ দেখচ্ছেন, তখন একটি কুচক্রী মহল তাঁর এই প্রত্যাবর্তনের বিরুদ্ধে চক্রান্ত ও বাধা সৃষ্টি করছে।

​তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একটি বড় অংশ সোহাগকে ফিরে আসার সুযোগ দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। তাঁদের মতে, সোহাগ ফেরত আসলেই সাধারণ মানুষ তাদের গচ্ছিত আমানত ফিরে পাবে। স্থানীয় গ্রাহকরা একাত্ম হয়ে দাবি জানান, যারা সোহাগের ইলিশা জংশনে ফেরায় বাধা বা ষড়যন্ত্র সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সবাই মিলে কঠোর জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category